অবিন্যস্ত টেবিলে স্বপ্নগুলো পেরেকময় মাথার দুঃস্বপ্নের সঙ্গে জায়গা বদল করে নিচ্ছে। স্বপ্নচারীর সারা শরীরে পেরেক গাঁথা, শুধু চোখ দুটো জলপায়রার পালকের স্পর্শ পাওয়ার আশায় জাগ্রত, তৃষিত।